শ্রীনগরের বাজার, বাড়ি ও রাস্তাঘাটে ঘুরছেন হিরো আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনী প্রচারণায় হিরো আলম। শুক্রবার সকালে শ্রীনগর উপজেলার কোলা ইউপির ৪ নম্বর ওয়ার্ডে
ছবি: প্রথম আলো

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় জোরেশোরে চলছে নির্বাচনী প্রচারণা। আজ শুক্রবার কোলা ইউপির ৪ নম্বর ওয়ার্ডে সদস্যপদে তালা প্রতীকের প্রার্থী শাহিন ইসলামের পক্ষে প্রচারণা চালান হিরো আলম।

শুক্রবার সকাল ১০টার দিকে ইউনিয়নের বিভিন্ন বাজার, বাড়ি ও রাস্তাঘাটে মিছিল সহকারে ঘুরে ভোটারের কাছে ভোট চান হিরো আলম। এ সময় তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন উৎসুক মানুষ।

নির্বাচনী প্রচারণার ফাঁকে হিরো আলম বলেন, ‘যারা মাটি ও মানুষের কথা বলেন, আমি সব সময় তাঁদের সঙ্গে থাকি। আগের চেয়ে এবার নির্বাচনী পরিবেশ ভালো। আশা করি, এবার সুষ্ঠু নির্বাচন হবে।’

হিরো আলম আরও বলেন, ‘জনগণ আছে বলেই আমরা হিরো। জনগণ না থাকলে আমরা জিরো। তারা যখন আমাদের কাছে পায়, তাদের মনটা ভরে যায়। তদ্রূপ আমরা যখন ভক্তদের কাছে পাই, তখন আমাদের মনটাও ভরে যায়।’

হিরো আলম বলেন, ‘আমরা সবাই চাই, সুষ্ঠু একটি নির্বাচন, সুস্থ একটা সমাজ।’
আগামী ১১ নভেম্বর মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।