শ্রীপুর বাহিনীর উপ-অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলী মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলী
ছবি: প্রথম আলো

মুক্তিযুদ্ধের সময় মাগুরার শ্রীপুরের আঞ্চলিক বাহিনীর উপ-অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলী মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

মোল্লা নবুয়ত আলী মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মুক্তিযুদ্ধকালে ৮ নম্বর সেক্টরের অধীনে শ্রীপুর আঞ্চলিক বাহিনী তথা আকবর বাহিনীর উপ-অধিনায়ক ছিলেন। ছাত্রজীবনে তিনি তৎকালীন মাগুরা মহকুমা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

মোল্লা নবুয়ত আলী দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ছয় ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। আজ বেলা দুইটায় মাগুরা শহরের নোমানী ময়দানে ও বিকেল চারটায় নিজ গ্রামে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।