শ্রীমঙ্গলে বিজিবির কার্যালয়ে হেলিকপ্টারের জরুরি অবতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শ্রীমঙ্গল কার্যালয়ের ভেতরে একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক জানিয়েছেন, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে। আইএসপিআরের পরিচালক লে. কর্নেল রাশিদুল হাসান প্রথম আলোকে বলেন, ‘কোনো সমস্যার কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করেছে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পাইলট সুস্থ আছেন।’
রাশিদুল হাসান জানান, ওই হেলিকপ্টারে সফররত কুয়েতের সেনাবাহিনীর সদস্যরা ছিলেন। তাঁরা সবাই সুস্থ রয়েছেন।