প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল শনিবার ঢাকার বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলার ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম মিলনায়তনে এ সংবর্ধনা হয়। সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় সাংসদ এ বি তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করেন। এ সময় উপজেলার ২৯টি কলেজ, উচ্চবিদ্যালয় ও মাদ্রাসার ১৬৯ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ৯২ হাজার ৪০০ টাকা এবং প্রত্যেককে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইটি উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত ওসমান উপস্থিত ছিলেন।