সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ফুটবলে দেশসেরা হওয়া ঝিনাইদহের কালীগঞ্জের নলডাঙ্গা ভূষণ স্কুল ফুটবল দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে গত শনিবার সকালে বিদ্যালয়ে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) শাহানাজ পারভীন, পৌরসভার মেয়র মকছেদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন প্রমুখ। এর আগে একটি বিজয় র‍্যালি গোটা শহর প্রদক্ষিণ করে।