প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে সাড়ে তিন শ পরিবারের অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের বাগহাটা এলাকায় অবৈধ গ্যাসলাইনের প্রায় দুই কিলোমিটার দীর্ঘ পাইপ জব্দ করা হয়। এ ঘটনায় নরসিংদী আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নির্বাহী হাকিম সৈয়দ শামসুল তাবরীজ। ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিতাস কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে গতকাল বাগহাটা এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। অভিযানে প্রায় সাড়ে তিন শ অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি সংযোগ নেওয়ার পাইপগুলো জব্দ করা হয়।