প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সংস্কৃতিচর্চা হলো মানুষের একটি শক্তি। এই শক্তি মানুষের মনকে সুন্দর করে। প্রতিটি মানুষের মন সুন্দর হলে রাষ্ট্রও সুন্দর হবে। ৮ অক্টোবর রাতে কক্সবাজার সাংস্কৃতিককেন্দ্রে সংস্কৃতিকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কক্সবাজার জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট এই সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী। সাধারণ সম্পাদক নজিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কক্সবাজারের তিন সাংসদ খোরশেদ আরা হক, সাইমুম সরওয়ার ও আশেক উল্লাহ, জেলা প্রশাসক মো. রুহুল আমিন, শিক্ষাবিদ সোমেশ্বর চক্রবর্তী, কক্সবাজার থিয়েটারের সভাপতি তাপস রক্ষিত, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল প্রমুখ।