সওজের সাবেক প্রধান প্রকৌশলীর ছেলের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সাবেক প্রধান প্রকৌশলী মো. ফজলুল হকের ছেলে এস এম ফয়েজুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে প্রায় পৌনে দুই কোটি টাকার সম্পদের তথ্য গোপন ও আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনা থানায় দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম মামলাটি করেন।

বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, এস এম ফয়েজুল হকের বিরুদ্ধে এক কোটি ৬০ লাখ ৮৪ হাজার ৬৬২ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন এবং তা দখলে রেখে সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ায় দুদক আইন-২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা করা হয়েছে।