সখীপুর উপজেলা আ.লীগের নেতৃত্বে শওকত–অনুপম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শওকত শিকদার ও অনুপম শাহজাহান
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সাবেক উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার সভাপতি ও সাবেক সাংসদ অনুপম শাহজাহান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ রোববার সন্ধ্যায় উপজেলা পরিষদ মাঠে আয়োজিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম সমঝোতার ভিত্তিতে এ কমিটি ঘোষণা করেন।

কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত শিকদারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শামসুন্নাহার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ বি এম রিয়াজুল কবীর, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুয়াপুর) আসনের সাংসদ তানভীর হাসান, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাংসদ কাজীম উদ্দিন, কেন্দ্রীয় যুব লীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, সাবেক সাংসদ অনুপম শাহজাহান, পৌর মেয়র আবুহানিফ, প্রকৌশলী আতাউল মাহমুদ প্রমুখ।