সখীপুরে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গাছ থেকে পড়ে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মারা যাওয়া শিশুটির নাম পারভেজ। সে উপজেলার কালিয়া ইউনিয়ন পরিষদের আড়াইপাড়া গ্রামের আবদুল আজিজের ছেলে। পারভেজ স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
পরিবারের বরাত দিয়ে স্থানীয় কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান বলেন, গতকাল বিকেলে পারভেজ সবার অজান্তে বাড়ির পাশের মেহগনিগাছে ওঠে। প্রতিবেশীরা গাছ থেকে পড়ার শব্দ শুনে এগিয়ে যান। এ সময় গুরুতর আহত অবস্থায় পারভেজকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত আটটার দিকে তার মৃত্যু হয়।