সড়ক প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা-ময়মনসিংহ সড়ক প্রশস্তকরণ, নেত্রকোনায় বাইপাস সড়ক নির্মাণ ও জেলার সব ভাঙা সড়ক সংস্কারের দাবিতে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘জনউদ্যোগ’-এর উদ্যোগে গতকাল শুক্রবার প্রেসক্লাবের সামনের সড়কে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় সড়ক প্রশস্তকরণ ও বাইপাস সড়ক নির্মাণের দাবি জানিয়ে বক্তব্য দেন চিকিৎসক এম এ হামিদ খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাবের সহসভাপতি শ্যামলেন্দু পাল প্রমুখ। পরে সংস্থার পক্ষ থেকে জেলার পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।