সনদ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের অনুসন্ধান, খেলাধুলা ও গবেষণাবিষয়ক প্রশিক্ষণের সমাপনী শেষে গতকাল শনিবার সনদ বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই) আয়োজিত এই প্রশিক্ষণে ১৮ জন সাংবাদিক অংশ নেন। জিটিআইয়ের পরিচালক এম মোজাহার আলীর সভাপতিত্বে উপাচার্য মো. আলী আকবর প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করেন। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান উপস্থিত ছিলেন।