সন্ত্রাস-জঙ্গিবাদের ঠাঁই কোথাও হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৯ আগস্ট অনুষ্ঠিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধনে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা l প্রথম আলো
৯ আগস্ট অনুষ্ঠিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধনে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা l প্রথম আলো

সন্ত্রাস-জঙ্গিবাদের ঠাঁই কোথাও হবে না। যারা এসব দেশদ্রোহী কর্মকাণ্ডে জড়িত, তাদের রুখে দাঁড়াতে হবে। কক্সবাজারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন আয়োজিত পৃথক মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
সেক্টর কমান্ডারস ফোরাম: সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযোদ্ধা ’৭১ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ১১ আগস্ট বিকেলে লালদীঘির পাড়ে জঙ্গিবিরোধী মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নঈমুল হক চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তাফা। বক্তব্য দেন জেলা জাসদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জাসদের সদর উপজেলা সভাপতি মোহাম্মদ হোসাইন, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, আইনজীবী তাপস রক্ষিত, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী, কক্সবাজার চেম্বার অব কমার্সের সদস্য উদয় শংকর পাল, আবদুল মতিন, জেলা যুবলীগের সহসভাপতি সোহেল আহমদ, সাংবাদিক মহসীন শেখ, ছাত্রলীগ নেতা ওয়াহিদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে দেশের মানুষ গ্রামগঞ্জে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী কর্মসূচি পালন করছেন। এতে তৃণমূলের মানুষ সচেতন হচ্ছেন। জঙ্গিবাদকে চিরতরে নির্মূল করতে দেশজুড়ে সবাইকে ঐক্যবদ্ধ হবে। নির্মূল করতে হবে স্বাধীনতার পরাজিত শক্তি এবং যুদ্ধাপরাধীদের শিকড়।
রামু: ৯ আগস্ট দুপুরে কলেজ ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীরা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধবিষয়ক মানববন্ধন ও সমাবেশ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম। বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আবদুল হক, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর, কলেজশিক্ষক আবু তাহের, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম, ইসলামী ফাউন্ডেশনের রামুর সুপারভাইজার সাইফুদ্দিন মো. খালেদ, শিক্ষার্থী মো. দেলোয়ার, ফাতেমা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, সন্তান জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে কি না, তারা কোথায় যাচ্ছে-কী করছে, তার খবর মা-বাবাদের রাখতে হবে।
এদিকে একই দিন দুপুরে রামু উপজেলার গর্জনিয়া উচ্চবিদ্যালয়েও সমাবেশ ও মানববন্ধন হয়েছে। গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম, হাফিজুল ইসলাম চৌধুরী, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছুরুত আলম চৌধুরী, গর্জনিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইউছুফ, গর্জনিয়া উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য হাবিব উল্লাহ চৌধুরী, শিক্ষার্থী শাহাদত হোসেন প্রমুখ।
এর আগে বেলা ১১টায় দুনিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা স্থানীয় সম্রাট শাহ সুজা সড়কে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করে।