সন্দেহভাজন দুষ্কৃতকারীদের মধ্যে 'গোলাগুলিতে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলায় দুই দল সন্দেহভাজন দুষ্কৃতকারীর মধ্যে ‘গোলাগুলিতে’ এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার পাঁচবাড়িয়া এলাকায় কথিত এই গোলাগুলি হয়।

নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, দুই দল দুষ্কৃতকারীর মধ্যে গোলাগুলি হচ্ছে বলে খবর পায় পুলিশ। তারা ঘটনাস্থলে এলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়।