প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে ‘সন্দেহজনকভাবে’ ঘোরাফেরার সময় আটক হওয়া যুবক মো. ফরহাদ হোসেন জঙ্গি নন। তিনি ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের ২৪ নম্বর ওয়ার্ড শাখার সাহিত্য সম্পাদক। গত শুক্রবার রাতে কোতোয়ালি থানা-পুলিশ পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁকে ছেড়ে দেয়। ফরহাদকে শুক্রবার সকালে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় আটক করে বাংলাদেশ উপকূল প্রতিরক্ষা বাহিনী (কোস্টগার্ড)। তাঁর কাছে দুটি জন্মনিবন্ধন সনদ পাওয়া যায়। তাতে ফরহাদের নাম ঠিক থাকলেও বাবা-মায়ের নাম ভিন্ন। জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথা বলায় কোস্টগার্ডের সন্দেহ বাড়ে। পরে র্যা ব তাঁকে জিজ্ঞাসাবাদ করে জঙ্গি সম্পৃক্ততা না পেয়ে রাতে কোতোয়ালি থানায় হস্তান্তর করে। রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ যুবককে উপযুক্ত প্রমাণ দিয়ে থানা থেকে ছাড়িয়ে নেয়।