সবজান্তা সমীপেষু
Father শব্দটি আমরা উচ্চারণ করি ‘ফাদার’, কিন্তু Mother শব্দটির উচ্চারণ ‘মদার’ না করে মাদার করি কেন?
শাহরিয়ার নাজিম, নারিকেলী, জামালপুর
ফাদার এবং মাদারের মধ্যে যে একটা সুসম্পর্কটা আছে, সেটা বোঝানোর জন্য।
প্রশ্ন নাই, উত্তর চাই!
প্রত্যয় রসুল, বকচত্বর, কুষ্টিয়া
উত্তর নাই, প্রশ্ন চাই।
শিশুদের কাছ থেকে রাজনীতিবিদেরা কী শিক্ষা নিতে পারে?
তাবাসসুম, হাকিমপুর, দিনাজপুর
শিশুসুলভ আচরণ কেবল শিশুদেরই মানায়—এই শিক্ষাটাই নিতে পারে।
গাড়ি চলে চাকার ওপর, নেতা চলে কিসের ওপর?
মিলি, ফরিদগঞ্জ, চাঁদপুর
ওই গাড়িটার ওপর।
কলা বিভাগ আছে; আম, জাম কিংবা কাঁঠাল বিভাগ নেই কেন?
রণজিৎ ঠাকুর, জজকোর্ট এলাকা, হবিগঞ্জ
কলা বারো মাস পাওয়া যায়, বাকি ফলগুলো পাওয়া যায় না, তাই।
আমার চারপাশের সবকিছুই অন্ধকার দেখছি কেন?
পিন্টু চন্দ্র সরকার, ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা
লোডশেডিং চলছে, তাই।
সেরা প্রশ্ন
শিক্ষা জাতির মেরুদণ্ড হলে, জাতির মস্তিষ্ক কী?
শাহাদাত হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
রাজনীতি।
অভিনন্দন শাহাদাত, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।