সমঝোতা স্মারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি গবেষণা ক্ষেত্রে সহযোগিতার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এসিআই লিমিটেড। গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সম্মেলনকক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক ও এসিআই লি. অ্যাগ্রিবিজনেসের নির্বাহী পরিচালক এফ এইচ আনসারী এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। স্মারক অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদভুক্ত অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী ও গবেষকেরা বিভিন্ন উচ্চফলনশীল ও খরা সহিষ্ণু জাতের শস্য যেমন ধান, ভুট্টা, আলুসহ অন্যান্য শাকসবজি উদ্ভাবনের জন্য কাজ করবেন। এসিআই লি. এসব গবেষণা কাজে প্রয়োজনীয় কারিগরি ও বস্তুগত, ব্র্যান্ডিং ও বিপণন সহায়তা দেবে।