সমাজবিজ্ঞানের বন্ধুদের মিলনমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহ্যবাহী ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২০০৪-০৫ বর্ষের শিক্ষার্থীদের মিলনমেলা গত শুক্রবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। দিনভর এ অনুষ্ঠানে বিভাগের ওই শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থীদের সঙ্গে সাবেক শিক্ষকেরাও উপস্থিত ছিলেন। আলোচনা সভা, শিক্ষক ও শিক্ষার্থীদের অনুভূতি, শোভাযাত্রা ও র্যাফল ড্রয়ে আনন্দঘন সময় কেটে যায়।

মিলনমেলায় বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক আফরোজা বেগম বলেন, ‘সমাজের বিভিন্ন ক্ষেত্র তোমরা যেমন অবদান রাখছ, ঠিক তোমরা পরিবারের দিকে সব সময় খেয়াল রাখবে।’ আলোচনায় বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান এ বি এম ইকবাল, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক মো. তাজীব উদ্দিন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আ ক ম রফিকুল আলম ও মো. দেলুল্লার রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক শিক্ষার্থী মো. নূরন্নবী সুজন। বিজ্ঞপ্তি