প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরি স্থায়ীকরণের দাবিতে গতকাল শনিবার নীলফামারীতে সমাবেশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রংপুর ও রাজশাহী বিভাগের পিসরেট কর্মচারী ঐক্য পরিষদ। বেলা ১১টার দিকে নীলফামারী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা পিসরেট কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মো. এন্তাজ আলী। বক্তব্য দেন সিবিএ রংপুর বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম রেজা, জেলা সভাপতি ফরহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নবিউল ইসলাম, পিসরেট কর্মচারী ঐক্য পরিষদের উত্তরাঞ্চলীয় সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. মাসুম খান প্রমুখ।