সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল রোববার দিনব্যাপী আনসার ভিডিপি সমাবেশ হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরিষাবাড়ী, মাদারগঞ্জ ও জামালপুর সদর উপজেলার আনসার সদস্যরা এতে অংশ নেন। সমাবেশে স্বাগত বক্তব্য দেন উপজেলা ভারপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা আয়শা আক্তার। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আনসার ভিডিপি কমান্ড্যাট এ এইচ এম মেহেদি হাসান। আরও বক্তব্য দেন উপজেলা আনসার ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপক আবদুস ছাত্তার, সদর উপজেলা মহিলা প্রশিক্ষক পিয়ারা বেগম, মাদারগঞ্জ উপজেলা মহিলা প্রশিক্ষক লাইলী বেগম প্রমুখ। অনুষ্ঠানে তিনটি উপজেলার দুই শতাধিক আনসার ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।