প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজে চারটি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু হয়েছে। ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে সমাজকর্ম, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান ও হিসাববিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রতি বিষয়ে ৫০টি করে আসন রয়েছে। কলেজের অধ্যক্ষ নবীদুল হক বলেন, বরুড়াবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এ বছর এ চারটি বিষয়ে অনার্স কোর্স চালু হলো। ২০০১ সালের ১৮ জানুয়ারি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কলেজে অনার্স কোর্স চালুর ঘোষণা দেন।