সম্মেলনের এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৯ সালের ৪ ডিসেম্বর জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন হয়। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুজন করে চারজনের নাম ঘোষণা করা হয়েছিল। পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা ছিল তিন মাসের মধ্যে। জেলা ও মহানগরের প্রস্তাবিত কমিটি কেন্দ্রে জমা দেওয়া হলেও করোনা পরিস্থিতির কারণে প্রায় এক বছর গড়িয়ে কেন্দ্রের অনুমোদন লাভ করেছে পূর্ণাঙ্গ কমিটি।

শুক্রবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৭৫ সদস্যবিশিষ্ট দুটি কমিটি অনুমোদন দেন।

যোগাযোগ করলে জেলা ও মহানগরের সাধারণ সম্পাদক যথাক্রমে নাসির উদ্দিন খান ও জাকির হোসেন প্রথম আলোকে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রের অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন। তাঁরা জানান, ২০১৯ সালের ৪ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছিল নবীন ও প্রবীণের সমন্বয়ে। পূর্ণাঙ্গ কমিটিতেও নবীন-প্রবীণের সমন্বয় হয়েছে। করোনা পরিস্থিতির কারণে এ প্রক্রিয়া বিলম্বিত হয়।

জেলার পূর্ণাঙ্গ কমিটি হলো: সভাপতি লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান; জ্যেষ্ঠ সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী, সহসভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী, আশফাক আহমদ, শাহ ফরিদ আহমদ, নিজাম উদ্দিন, সুজাত আলী রফিক, আহমদ আল কবীর, তৌফিক রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ, শাহ মোশাহিদ আলী ও নাজনীন হোসেন; যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন ইসলাম কামাল, মো. আলী দুলাল ও কবীর উদ্দিন আহমদ; আইনবিষয়ক সম্পাদক আজমল আলী, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক হাজি ফারুক আহমদ, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. মবশ্বির আলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ এপ্তার হোসেন, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী, ধর্মবিষয়ক সম্পাদক হাজি রইছ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সালেহ আহমদ, মহিলাবিষয়ক সম্পাদক শামসুন্নাহার, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবীর উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী, শ্রম সম্পাদক সাইফুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক মো. শাকির আহমদ প্রমুখ।

এ ছাড়া কমিটিতে আরও আছেন সাংগঠনিক সম্পাদক হলেন মাহফুজুর রহমান, সাইফুল আলম ও রণজিৎ সরকার; উপদপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মতিউর রহমান ও কোষাধ্যক্ষ শমসের জামাল।

নির্বাহী সদস্যরা হলেন মিসবাহ উদ্দিন (সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক), ইমরান আহমদ (প্রবাসীকল্যাণমন্ত্রী), লোকমান উদ্দিন আহমদ, মো. ইব্রাহিম, হাজি আবদুল হাসিব মনিয়া, মোস্তাকুর রহমান, মো. নিজাম উদ্দিন, লুৎফুর রহমান, সরওয়ার হোসেন, আবু জাহেদ, আখলাকুর রহমান চৌধুরী, সৈয়দ মিসবাহ উদ্দিন, হাবিবুর রহমান, শাহাদত রহিম, আবদাল মিয়া, বদরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাইফুল আলম, শহিদুর রহমান, আনহার মিয়া, আবদুল বাছিত, নূরে আলম সিরাজী, কামাল আহমদ, এম কে শফি চৌধুরী, আবদুল বারী, আবু হেনা মো. ফিরোজ আলী, আমাতুজ জোহরা রওশন জেবিন, জাকির হোসেন, আফসর আহমদ, ফখরুল ইসলাম, মনসুর রশিদ, মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান, জাহাঙ্গীর আলম, শাহিদুর রহমান চৌধুরী, হাজি আবুল লেইছ চৌধুরী, গোলাপ মিয়া ও নাজরা আহমদ চৌধুরী।

মহানগরের পূর্ণাঙ্গ কমিটিতে আছেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন; জ্যেষ্ঠ সহসভাপতি মফুর আলী, সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল খালিক, জি এম জেড কয়েস গাজী, ফয়জুর রহমান, বিজিত চৌধুরী, নুরুল ইসলাম, প্রদীপ ভট্টাচার্য, মো. ছানাওর, হেলাল বক্স ও জগদীশ চন্দ্র দাশ।

যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এ টি এম হাসান জেবুল, আজাদুর রহমান ও বিধান কুমার সাহা। আইনবিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক তপন মিত্র, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক গোলাম সোবহান চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মখলিছুর রহমান, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্মবিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুর রহমান, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আজহার উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মহি উদ্দিন লোকমান, মহিলাবিষয়ক সম্পাদক আসমা আহমদ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মো. জুবের খান, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক প্রদীপ পুরকায়স্থ, শ্রম সম্পাদক আজিজুল হক, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক মো. হোসেন রবিন।

এ কমিটিতে তিন সাংগঠনিক সম্পাদক হলেন সৈয়দ শামীম আহমদ, ছালেহ আহমদ ও আরমান আহমদ; উপদপ্তর অমিতাভ চক্রবর্তী রনি, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক শোয়েব আহমদ, কোষাধ্যক্ষ লায়েক আহমদ চৌধুরী।

সদস্যরা হলেন এ কে আবদুল মোমেন (পররাষ্ট্রমন্ত্রী), আজম খান, এস এম আবজাদ হোসেন, দিবাকর ধর রাম, আবদুল আহাদ চৌধুরী, প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, কিশোর কুমার কর, মো. আবদুল আজিম জুনেল, নুরুন নেছা, শান্তনু দত্ত, আজম খান (মজুমদারী), মো. শাহজাহান, মোক্তার খান, জাহিদ সরওয়ার, রাহাত তরফদার, এমরুল হাসান, সুদীপ দে, সাব্বীর খান, সৈয়দ কামাল, সাইফুল আলম, তাহমিন আহমদ, রোকসানা পারভিন, ওয়াহিদুর রহমান, জাফর আহমদ চৌধুরী, লিপন বক্স, জামাল আহমদ চৌধুরী, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী, মহসিন চৌধুরী, আতিকুর রহমান, শিপা বেগম, তারান্নুম চৌধুরী, জুমাদিন আহমদ, রকিবুল ইসলাম, মাহফুজ চৌধুরী ও ইলিয়াছ আহমদ।