সম্মেলনের ১ বছর পর খুলনা জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি
খুলনা জেলা আওয়ামী লীগের ৭৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পেয়েছে। সম্মেলনের এক বছর পর কেন্দ্রীয় কমিটি আজ রোববার এই অনুমোদন দেয়। নতুন কমিটিতে আগের খসড়া কমিটির অনেকেই বাদ পড়েছেন।
জেলা আওয়ামী লীগের নেতারা বলছেন, যাঁরা কমিটিতে আছেন, তাঁদের নিয়েই কাজ করতে হবে। আগের বিতর্কিত অনেকেই বাদ পড়েছেন।
২০১৯ সালের ১০ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক হিসেবে সুজিত অধিকারীর নাম ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১০ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক হিসেবে সুজিত অধিকারীর নাম ঘোষণা করা হয়। সম্মেলনের এক বছরের বেশি সময় পর আজ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হলো। এর আগে সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে কেন্দ্রে একটি কমিটি জমা দিয়ে এসেছিলেন। খসড়া ওই কমিটির কথা জানাজানি হলে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। তবে অনুমোদিত কমিটিতে খসড়া কমিটির অনেকের নামই নেই।
নতুন কমিটিতে সহসভাপতি করা হয়েছে ১১ জনকে। তিনজন করে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক রয়েছেন। আর সদস্য রাখা হয়েছে ৩৫ জনকে।
সহসভাপতিরা হলেন সোহরাব আলী, কাজী বাদশা মিয়া, এম এম মুজিবর রহমান, এ এফ এম মাকসুদুর রহমান, রবীন্দ্রনাথ মণ্ডল, দেলোয়ারা বেগম, এ বি এম শফিকুল ইসলাম, বি এম এ ছালাম, মোস্তফা কামাল পাশা, নিমাই চন্দ্র রায় ও রফিকুর রহমান।
তিন যুগ্ম সম্পাদক হলেন সরফুদ্দিন বিশ্বাস, কামরুজ্জামান জামাল ও ফরিদ আহমেদ। সাংগঠনিক সম্পাদকেরা হলেন সরদার আবু সালেহ, প্রেম কুমার মণ্ডল ও খালেদীন রশীদী।
কমিটি মোটামুটি ভালো হয়েছে। অপেক্ষাকৃত কম বিতর্কিত ব্যক্তিরা নতুন কমিটিতে এসেছেন।
কমিটির আইনবিষয়ক সম্পাদক নব কুমার চক্রবর্তী, কৃষি ও সমবায় সম্পাদক মোস্তাফিজুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক অজয় সরকার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল, দপ্তর সম্পাদক এম এ রিয়াজ, ধর্ম সম্পাদক তারিক হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহম্মেদ খান, বন ও পরিবেশ সম্পাদক শাহ আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শেখ মো. রকিবুল ইসলাম, মহিলাবিষয়ক সম্পাদক হালিমা ইসলাম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কাজী কেরামত আলী, যুব ও ক্রীড়া সম্পাদক কাজী শামীম আহসান, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মনোরঞ্জন মণ্ডল, শিল্প ও বাণিজ্য সম্পাদক শেখ রাশেদুল ইসলাম, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, সাংস্কৃতিক সম্পাদক মোখলেসুর রহমান, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক মো. শেখ শহীদ উল্লাহ্, উপদপ্তর সম্পাদক সায়েদুজ্জামান সম্রাট, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক খাইরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ জি এম মাহবুবুল আলম।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত কুমার অধিকারী প্রথম আলোকে বলেন, কমিটি মোটামুটি ভালো হয়েছে। অপেক্ষাকৃত কম বিতর্কিত ব্যক্তিরা নতুন কমিটিতে এসেছেন। তবে উপজেলা কার্যকরী কমিটির অনেকেই এই কমিটিতে রয়েছেন; যা না হলে মনে হয় আরও ভালো হতো।