সাঁতার প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের পৃষ্ঠপোষকতায় শেখ রাসেল ক্লাব কাপ বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা শুরু হয়েছে। শারীরিক কাঠামো, সাঁতারের নিয়ম ও সময় বিবেচনায় নিয়ে নগরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন আউটার স্টেডিয়ামে নবনির্মিত আধুনিক সুইমিং কমপ্লেক্সে চলছে নারী ও পুরুষের বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা। তিনটি গ্রুপে দুই দিনে ৪৪টি ইভেন্টে অংশ নেবে ৪৫টি ক্লাবের ১৬২ জন বালক ও ৬৫ জন বালিকা। প্রতিযোগিতার মাধ্যমে দেশজুড়ে সেরা সাঁতারু খুঁজে বের করার লক্ষ্যে বিভিন্ন জেলায় চলছে এমন আয়োজন।