সাংবাদিক গোলাম ফারুক আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক গোলাম ফারুক
সাংবাদিক গোলাম ফারুক

জন্মদিনে চিরবিদায় নিলেন দৈনিক বণিক বার্তার ব্যবস্থাপনা সম্পাদক গোলাম ফারুক। গতকাল সোমবার রাতে মাত্র ৪৮ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । গতকালই হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ফারুক।

গোলাম ফারুকের বাড়ি ময়মনসিংহ শহরের নাহা রোডে। তাঁর বাবা মো. মোসলেম উদ্দিন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সাংসদ।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে ফারুকের পরিবার ও স্বজনেরা তাঁর ৪৮তম জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।