প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর শহরে গতকাল শনিবার প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সভা হয়েছে। দৈনিক সংবাদ-এর জেলা প্রতিনিধি মুকুল কুমার মল্লিকের সভাপতিত্বে সভায় গাজীপুর জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে পৃথক সংগঠন গঠনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। পরে মুকুল কুমার মল্লিক ও আমাদের সময়-এর অনিল মণ্ডলকে সমন্বয়কারী করে সংগঠনের নাম ও নীতিমালা তৈরির জন্য পাঁচ সদস্যের একটি রূপরেখা প্রণয়ন কমিটি গঠন করা হয়। সভায় গাজীপুরের বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা বক্তব্য দেন।