সাংসদের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থীদের ৪৮ ঘণ্টার মধ্যে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন স্থানীয় সাংসদ। অন্যথায় তাঁদের দল থেকে বহিষ্কার করা হবে। একই সঙ্গে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশগ্রহণকারীদের বিরুদ্ধেও দল সিদ্ধান্ত নেবে। গত শুক্রবার রাত নয়টায় বুড়িচং উপজেলা সদরের নিউমার্কেট এলাকায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ কথা বলেন কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের সাংসদ ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু।