সাতক্ষীরায় বাঘের দুটি চামড়াসহ ছয়জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকা থেকে গত বৃহস্পতিবার মধ্যরাতে বাঘের দুটি চামড়া উদ্ধার করে র্যাভব। এ সময় ছয়জনকে আটক করা হয় l ছবি: প্রথম আলো
সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকা থেকে গত বৃহস্পতিবার মধ্যরাতে বাঘের দুটি চামড়া উদ্ধার করে র্যাভব। এ সময় ছয়জনকে আটক করা হয় l ছবি: প্রথম আলো

চোরা শিকারিদের কাছ থেকে আবারও বাঘের চামড়া উদ্ধার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। এবার দুটি বাঘের চামড়া উদ্ধার করা হয়েছে সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার সংগ্রাম টাওয়ারের সামনে থেকে। গত বৃহস্পতিবার মধ্যরাতে ওই চামড়াসহ ছয়জনকে আটক করে র্যা ব। তাঁদের কাছ থেকে ১০টি গুলি উদ্ধার এবং দুটি মোটরসাইকেল ও ছয়টি মুঠোফোন জব্দ করা হয়।
এর আগে ৮ মার্চ রাজধানীর উত্তরার একটি বাড়ি থেকে র্যা ব সদস্যরা একটি বাঘের চামড়া, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছিেলন। বন বিভাগ জানায়, গত ২০ বছরে তারা ২৪টি বাঘের চামড়া উদ্ধার করেছে।
সাতক্ষীরা থেকে বাঘের চামড়াসহ আটক ছয়জন হলেন আশাশুনির দরগাহপুর গ্রামের বখতিয়ার উদ্দীন, খুলনার ডুমুরিয়ার চেচোড়ি গ্রামের গাজী সেলিম, কয়রার চান্নীরচক গ্রামের রবিউল ইসলাম ও মহারাজপুর গ্রামের মোস্তাফিজুর রহমান এবং পাইকগাছার রাড়ুলি গ্রামের ফারুক সানা ও সাহাপাড়া গ্রামের আমিরুল ইসলাম।
গতকাল শুক্রবার সাতক্ষীরায় র্যা ব-৬-এর অস্থায়ী ক্যাম্পে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে র্যা ব-৮-এর বরিশাল সদর কোম্পানির মেজর আদনান কবির বলেন, র্যা ব-৬-এর সদস্যদের সহযোগিতায় ইটাগাছার সংগ্রাম টাওয়ারের সামনে থেকে দুটি বাঘের চামড়া, শিকারের কাজে ব্যবহৃত বন্দুকের ১০টি গুলিসহ ছয় চোরাকারবারিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, তাঁরা সুন্দরবনের চোরা শিকারিদের সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে এই চামড়া নিয়ে এসেছেন।