সাতক্ষীরায় করোনায় এক বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় করোনায় সংক্রমিত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে তিনি মারা যান। এ নিয়ে এই জেলায় করোনায় সংক্রমিত হয়ে ২৮ জন মারা গেলেন।

ওই বৃদ্ধের নাম আনারুল ইসলাম (৭৪)। তিনি যশোরের মনিরামপুর উপজেলা সদরের বাসিন্দা। এ ছাড়া সাতক্ষীরায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এ পর্যন্ত অন্তত ৯৫ জনের মৃত্যু হয়েছে।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম জানান, করোনায় সংক্রমিত হয়ে ২২ আগস্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন মনিরামপুর উপজেলা সদররের আনারুল ইসলাম। প্রথমে তাঁকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা শুরু হয়। তাঁর অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাঁকে হাসাপালের নিবিড় পরিচর্যা ইউনিটে হস্তান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে তিনি মারা যান।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার জানান, স্বাস্থ্যবিধি মেনে আনারুলের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর বাড়ি লকডাউন করার জন্য স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।