সাতক্ষীরায় করোনায় এক বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আকমতুল্যাহ (৭৪) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা এলাকার বাসিন্দা।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানস কুমার মণ্ডল জানান, জ্বর, সর্দি, কাশি ও শ্বাাসকষ্ট নিয়ে এক সপ্তাহ আগে আকমতুল্যাহ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। তাঁকে প্রাথমিকভাবে করোনা ইউনিটে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। শনিবার করোনা পরীক্ষায় তাঁর পজিটিভ আসে। পরে তাঁকে নিবিড় পরিচর্যা ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত একটার দিকে হঠাৎ তিনি মারা যান।

সাতক্ষীরার সিভিল সার্জন সাফায়াত হুসাইন জানান, সাতক্ষীরায় এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৭৪ জনের।