সাতক্ষীরায় কলেজছাত্রকে নির্যাতনের ঘটনায় এবার শ্রমিক লীগ নেতা বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্যাতন
প্রতীকী ছবি

সাতক্ষীরার তালা উপজেলায় এক কলেজছাত্রকে নির্যাতনের ঘটনায় এবার উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সৌমিত্র চক্রবর্তীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম ও সাধারণ সম্পাদক এম এ খালেকের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাঁকে বহিষ্কার করা হয়। এর আগে সোমবার রাতে সাময়িক বহিষ্কার করা হয় তালা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আকিবকে।

পত্রে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সমাজবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তালা উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে সৌমিত্র চক্রবর্তীকে বহিষ্কার করা হলো।

সাইফুল করিম বলেন, সদ্য বহিষ্কৃত তালা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আকিবের সঙ্গে শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সৌমিত্র চক্রবর্তী এক কলেজছাত্রকে নির্যাতন করেছেন। বিষয়টি জানতে পেরে প্রাথমিক তদন্ত শেষে সৌমিত্র চক্রবর্তীকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কলেজছাত্র শোয়েব আজিজকে বাড়ি থেকে ডেকে নিয়ে তালা সরকারি কলেজের মধ্যে সাড়ে তিন ঘণ্টা আটকে রেখে মারধর করা হয়েছে। তাঁকে ন্যাড়া ও বিবস্ত্র করে ভিডিও চিত্র ধারণ করা হয়। একপর্যায়ে মুক্তিপণ বাবদ শোয়েবের মায়ের কাছে দুই লাখ টাকা চাওয়া হয়।

এ ঘটনায় শোয়েবের বাবা আজিজুর রহমান বাদী হয়ে সৈয়দ আকিব, সৌমিত্র চক্রবর্তী, ছাত্রলীগের কর্মী জে আর সুমন (২৫), জয় দাস (২৪) ও নাহিদ হাসানকে আসামি করে সোমবার থানায় মামলা করেন।

মামলার প্রধান আসামি সৈয়দ আকিবকে বুধবার গ্রেপ্তার করে পুলিশ। ১৬ ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মহিদুল ইসলামের আদালত থেকে তিনি জামিন পান।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন