সাতক্ষীরায় পুকুর থেকে এক মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ।
প্রতীকী ছবি

সাতক্ষীরা শহরে একটি পুকুর থেকে মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার ভোররাত সাড়ে চারটার দিকে সাতক্ষীরা শহরের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুর থেকে স্থানীয় লোকজন তাঁর লাশ উদ্ধার করেন।

ওই ব্যক্তির নাম তৌছিফ আলম খান মঞ্জু (৩২)। তিনি সাতক্ষীরা শহরের রসুলপুরের তৌফিক আলম রঞ্জুর ছেলে।

তৌছিফ পুকুরে পড়ে গিয়ে ডুবে মারা গেছেন, নাকি তাঁকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে, তা তদন্ত করে দেখা হবে।
দেলোয়ার হোসেন, সাতক্ষীরা সদর থানার ওসি

তৌছিফের মা বাশিরা খাতুন বলেন, তাঁর একমাত্র ছেলে এক বছর ধরে বাড়ির পাশে একটি মুদির দোকান পরিচালনা করে আসছেন। গতকাল শনিবার রাত আটটার দিক থেকে তাঁকে আর পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর বাড়ি না আসায় সব জায়গায় ছেলেকে খোঁজা হয়। আজ ভোরে সাতক্ষীরা শহরের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুরে তাঁর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে পুলিশে খবর দেয়ন।

স্থানীয় লোকজনের ধারণা, তৌছিফ পা পিছলে পানিতে পড়ে ডুবে মারা গেছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, তৌছিফ পুকুরে পড়ে গিয়ে ডুবে মারা গেছেন, নাকি তাঁকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে, তা তদন্ত করে দেখা হবে। ইতিমধ্যে পুলিশ খোঁজখবর নেওয়া শুরু করেছে।