সাতক্ষীরায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল রোববার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাঁড়ি সীমান্তের বিপরীতে ভারতের এক কিলোমিটার ভেতরে শিবতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহত আলমগীর হোসেন (৪০) সাতক্ষীরার আলীপুর মাঝেরপাড়া এলাকায় গোলাম মোস্তফার ছেলে। তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আলমগীর হোসেন জানান, গত শনিবার সন্ধ্যায় তিনিসহ ১৬ জন বাংলাদেশি সাতক্ষীরার সদর উপজেলার বৈকারী সীমান্ত পার হয়ে ভারতে যান গরু আনতে। গরু নিয়ে ফেরার সময় বৈকারী সীমান্তের বিপরীতে ভারতের কৈজুরী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের ওপর গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হন। পরে অপর সঙ্গীরা তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।
সাতক্ষীরা ৩৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. হাবিবুল্লাহ আল বাকী বিষয়টি নিশ্চিত করেছেন।