সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সাতক্ষীরা সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আজমীর হোসেন (২৭)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার নওয়াপাড়া গ্রামের বাসিন্দা। নিহত আজমীর গ্রামীণ ব্যাংকের যশোরের নাভারুন শাখার ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

আজমীরের ভাই আসাফুর রহমান বলেন, গত বৃহস্পতিবার রাতে আজমীর তাঁর কর্মস্থল থেকে বাড়িতে আসেন। আজ সকালে নিজের মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে ফিরছিলেন। ছয়ঘরিয়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যাংক কর্মকর্তার লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।