সাতক্ষীরায় ৩ চিকিৎসকসহ ৩৬ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

সাতক্ষীরায় তিন চিকিৎসকসহ আরও ৩৬ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৯ জন পুরুষ ও ৭ জন নারী। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬০ জনে। 

আজ শনিবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকতা জয়ন্ত সরকার।

জয়ন্ত সরকার জানান, নতুন শনাক্ত তিন চিকিৎসকের মধ্যে দুজন নারী। এ ছাড়া একজন স্বাস্থ্যকর্মী ও ব্যাংক কর্মকর্তা রয়েছেন। নতুন শনাক্তের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় আটজন, আশাশুনিতে সাতজন, দেবহাটায় তিনজন, কালীগঞ্জে তিনজন, শ্যামনগরে তিনজন, কলারোয়ায় চারজন ও তালা উপজেলায় আটজন রয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৬৮১ জন। মোট মৃত্যু হয়েছে ২৫ জনের।