সাতক্ষীরায় ৮০ ভরি সোনাসহ একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনার বার।
ফাইল ছবি।

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের অভিযোগে বিজিবির সদস্যরা ৮০ ভরিসহ সোনাসহ একজনকে আটক করেছে। এর মূল্য প্রায় সাড়ে ৫৮ লাখ টাকা।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বাঁশদাহ ইউনিয়নের তলুইগাছা সীমান্তের ভবনীপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম বিলাল হোসেন। তাঁর বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদাহ এলাকায়।

সাতক্ষীরার ৩৩ বিজিবির তলুইগাছার ক্যাম্পের নায়েক আহসান হাবিব জানান, সকালে তাঁরা জানতে পারেন, তলুইগাছা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হবে ভারতে। পরে তাঁরা ভবনীপুর এলাকায় অবস্থান নেন। পরে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেন তাঁরা। পরে তাঁর দেহ তল্লাশি করে আটটি সোনার বার পাওয়া যায়। এই সোনার মূল্য ৫৮ লাখ ৪০ হাজার টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় মামলা করা হবে।