সাতটি করে পদে জিতেছেন আ.লীগ ও বিএনপির–সমর্থিত প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল কাদের ও মানিক মজুমদার
ছবি : সংগৃহীত

ফরিদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতিসহ ৭টি পদে জয়লাভ করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীরা। অন্যদিকে দুজন সহসভাপতিসহ সাতটি পদে জয়লাভ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা। আর সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানিক মজুমদার জয়লাভ করেন।

গতকাল সোমবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ভবনে এ ভোট গ্রহণ হয়। ৩১৩ ভোটারের মধ্যে ৩০৫ জন ভোট দেন। রাত ১০টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের বিজয়ী সদস্যরা হলেন আবদুল কাদের মিয়া (সভাপতি), মো. শাহজাহান মোল্লা (সহসাধারণ সম্পাদক), মুহাম্মদ ইনজামামুল হক (তথ্যপ্রযুক্তি রক্ষণাবেক্ষণ সম্পাদক), মোহাম্মদ আসাদুজ্জামান (প্রচার–প্রকাশনা ও গ্রন্থাগার সম্পাদক), মোহাম্মদ আলী (ক্রীড়া সাংস্কৃতিক আপ্যায়ন সম্পাদক)। এই প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন ও মো. মোস্তফা জামান।

অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিজয়ী সদস্যরা হলেন সহসভাপতি পদে মো. আবদুস সাত্তার ও শামসুন নাহার, এয়ার আলী (অর্থ সম্পাদক) ও রেজাউল হোসাইন (অডিটর)। এ প্যানেল থেকে বিজয়ী নির্বাহী সদস্যরা হলেন সিরাজুল ইসলাম, এ এইচ এম ইসহাক ও আজিজুল রহমান।