সান্তাহারে একটি পুকুরের পাশ থেকে তরুণের লাশ উদ্ধার

সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পুলিশ শহরের স্টেশন কলোনি এলাকা থেকে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে
প্রতীকী ছবি

সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পুলিশ শহরের স্টেশন কলোনি এলাকার একটি পুকুরের পাশ থেকে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। ওই তরুণের নাম বাবু হোসেন (২২)। আজ সোমবার বিকেলে লাশটি উদ্ধার করা হয়।

নিহত বাবু বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের আমবাগান মহল্লার ফজলুর রহমানের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানান, বাবু চুরি, ডাকাতিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত ছিলেন।

সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, বিকেল সাড়ে চারটার দিকে ওই এলাকার লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। খোঁজ নিয়ে নিহত তরুণের পরিচয় জানা যায়।

নওগাঁ হাসপাতাল থেকে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ওয়াদুদ হোসেন বলেন, বাবুর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।