সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম রাজশাহী মেডিকেলে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম
ফাইল ছবি

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার সকালে তাঁকে হাসপাতালের ভিভিআইপি কেবিনে ভর্তি করা হয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানা গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, কামরুল ইসলামের অবস্থা এখনো স্থিতিশীল নয়। সকালে তাঁর অন্তত ১০ বার পাতলা পায়খানা হয়েছে। ভর্তির পর তাঁকে প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর শরীরে পানিশূন্যতা দেখা দিয়েছে। ব্লাড প্রেশার কমে গেছে। তাঁর জন্য আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে কামরুল ইসলামের সুচিকিৎসার অধ্যাপক খলিলুর রহমানকে প্রধান করে সংশ্লিষ্ট নয় চিকিৎসককে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

সাবেক এই মন্ত্রী ঢাকা-২ আসনের সংসদ সদস্য। গতকাল মঙ্গলবার তিনি রাজশাহীতে আসেন।