সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের স্ত্রী মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির নেতা আবদুর রহমান বিশ্বাসের স্ত্রী হোসনে আরা রহমান (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।