সাভারে বাসের চাপায় এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রথম আলো

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে বাসের চাপায় আবদুস সালাম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। হেমায়েতপুর এলাকায় রোববার সকালে এ ঘটনা ঘটে।
নিহত সালাম কিশোরগঞ্জের শোলাকিয়া খড়মপট্টি এলাকার এরশাদুল হকের ছেলে। তিনি ঢাকার কলাবাগান এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, রোববার সকাল আটটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপার হচ্ছিলেন সালাম। এ সময় ঢাকাগামী এক যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবদুস সালাম নিহত হন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজিউর রহমান বলেন, লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।