প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা উপজেলায় গতকাল শনিবার কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সকালে ভবানীগঞ্জ নিউমার্কেট মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও নাছরিন আক্তার। অনুষ্ঠানে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য দেন স্থানীয় সাংসদ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম, থানার ওসি সেলিম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের সভাপতি লুৎফর রহমান প্রমুখ। উপজেলার ২ হাজার ৯৫ জন কৃষককে কৃষি প্রণোদনার সার ও বীজ দেওয়া হয়। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি