সালিসে ধর্ষণের শাস্তি জুতাপেটা ও জরিমানা, সিদ্ধান্ত না মানায় হামলা
কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগের ঘটনার সালিসে সিদ্ধান্ত হয় অভিযুক্তকে জুতা দিয়ে ২০ বার আঘাত ও ৩০ হাজার টাকা জরিমানা করা হবে। এই সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেনি ভুক্তভোগীর পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে ওই সালিস বৈঠকেই মাতবরেরা হামলা চালান কিশোরীর পরিবারের লোকজনের ওপর। এতে আহত হন কিশোরীর মা ও দুলাভাই।
এই ঘটনা ঘটেছে ১৩ অক্টোবর সন্ধ্যায় রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের একটি গ্রামে। আর ধর্ষণের ঘটনাটি ঘটেছে ৯ অক্টোবর রাতে। সালিসে মারধরের শিকার হয়ে মঙ্গলবার রাতেই ভুক্তভোগীর মা বাদী হয়ে রাজশাহী নগরের কাটাখালি থানায় ধর্ষণের মামলা করেছেন। আর মারধরের ঘটনায় গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে একই থানায় আরেকটি মামলা করেছে পরিবারটি। এখনো এই দুই মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
অভিযুক্ত শাহিনুর মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় মাতবর হযরত আলী ও তাঁর ছেলে রুবেল হোসেনকে দিয়ে সালিসের ব্যবস্থা করে। সেখানে তিনি ধর্ষণের বিষয়টি স্বীকারও করেন। মাতবরেরা উভয় পক্ষের বক্তব্য শুনে শাহিনুরকে জুতা দিয়ে ২০ বার আঘাত ও ৩০ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত দেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গত শুক্রবার রাত নয়টার দিকে ওই কিশোরী বাড়ির বাইরে নলকূপ থেকে পানি আনতে গেলে প্রতিবেশী শাহিনুর ইসলাম (২৭) নামের এক যুবক মেয়েটির ঘরে প্রবেশ করে লুকিয়ে থাকেন। পানি নিয়ে ঘরে ফিরলে শাহিনুর দরজার ছিটকিনি লাগিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির চিৎকারে তার ভাই ও আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন এবং শাহিনুরকে ধর্ষণরত অবস্থায় ধরে ফেলেন।
এ সময় মেয়েটির ভাই চড়-থাপ্পড় মারতেই মুঠোফোন ফেলে জানালা দিয়ে পালিয়ে যান শাহিনুর। পালিয়ে রক্ষা পেয়েই তিনি ওই কিশোরীর পরিবারকে মুঠোফোনে কল করে ঘটনাটি পুলিশকে জানালে তাঁদের প্রাণে মেরে ফেলার হুমকি দেন।
এ ধরনের একটি ঘটনা (ধর্ষণ ও সালিস) এই ইউনিয়নের একটি গ্রামে ঘটেছে সত্য। আমি সালিসে ছিলাম না, সালিসের বিষয়টি আগে জানতামও না। ধর্ষণের ঘটনায় সালিস হয় না, এটা আইনের বিষয়। আমি আগে জানলে সালিস করতে দিতাম না। এখন মেয়েটির পরিবার আইনের আশ্রয় নিয়েছে। আইনেই ঘটনার বিচার হবে।
এরপর শাহিনুর মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় মাতবর হযরত আলী ও তাঁর ছেলে রুবেল হোসেনকে দিয়ে সালিসের ব্যবস্থা করে। সেখানে তিনি ধর্ষণের বিষয়টি স্বীকারও করেন। মাতবরেরা উভয় পক্ষের বক্তব্য শুনে শাহিনুরকে জুতা দিয়ে ২০ বার আঘাত ও ৩০ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত দেন। তবে এ সিদ্ধান্ত মানতে রাজি না হওয়ায় সালিস চলাকালেই কিশোরীর পরিবারের ওপর হামলা চালান মাতবরের লোকজন। পরে কিশোরীর পরিবার পুলিশের শরণাপন্ন হয় এবং তারা ধর্ষণ ও মারধরের অভিযোগে কাটাখালি থানায় পৃথক দুটি মামলা করে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী কিশোরীর পরিবার।
কিশোরীর পরিবারের সদস্যরা প্রথম আলোকে বলেন, তাঁরা প্রথম দিনই (৯ অক্টোবর) পুলিশের কাছে যেতে চেয়েছিলেন। কিন্তু হযরত আলী ও তাঁর ছেলে তাঁদের জোর করে সালিসে বসান। সেই সালিসে শাহিনুর ধর্ষণের কথা একপর্যায়ে স্বীকার করে নেন। পরে মাতবরেরা সিদ্ধান্ত দেন। কিন্তু ওই সিদ্ধান্ত না মানায় কিশোরীর মাকে মাতবরেরা চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারেন। পরে কোনোরকমে সেখান থেকে ছুটে তাঁরা থানায় গিয়ে আগে ধর্ষণ মামলা ও পরে মারধরের মামলা করেন।
ধর্ষণের মামলায় একমাত্র আসামি করা হয়েছে শাহিনুর ইসলামকে। আর মারধরের ঘটনায় মাতবর হযরত আলী, তাঁর ছেলে রুবেলসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ-সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
জানতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মফিদুল ইসলাম আজ বিকেলে প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের একটি ঘটনা (ধর্ষণ ও সালিস) এই ইউনিয়নের একটি গ্রামে ঘটেছে সত্য। আমি সালিসে ছিলাম না, সালিসের বিষয়টি আগে জানতামও না। ধর্ষণের ঘটনায় সালিস হয় না, এটা আইনের বিষয়। আমি আগে জানলে সালিস করতে দিতাম না। এখন মেয়েটির পরিবার আইনের আশ্রয় নিয়েছে। আইনেই ঘটনার বিচার হবে।’
এ বিষয়ে কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগের বিষয়টি সালিসে মীমাংসা করার চেষ্টা করছিলেন মাতবরেরা। পরে তাঁদের সিদ্ধান্ত না মানায় হামলা চালানো হয়েছে কিশোরীর পরিবারের ওপর। ধর্ষণ ও মারধরের অভিযোগে থানায় দুটি পৃথক মামলা হয়েছে। আসামিরা সবাই পলাতক। তাঁদের গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চলছে।