প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের মাসিক সাহিত্য বাসর গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় বার্নহাট্ড কিন্ডারগার্টেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা জেলা প্রশাসক হাবিবুর রহমানের স্ত্রী নুর-ই-নাজনিনের বিদায় সংবর্ধনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ স্বপ্না জামান। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম, উপদেষ্টা নজরুল ইসলাম মণ্ডল, তহমিনা বেগ, প্রধান শিক্ষক লিয়াকত আলী ভূঞা, স্কুলশিক্ষক আজিজুল হক প্রমুখ। কবিতা আবৃত্তি করেন ইশমত আরা, নিশাত রিদওয়ানা, স্বপ্নীল সতেজ, সুদীপ্ত সাকিব, পি কে বিক্রম প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ওস্তাদ তাজুল চৌধুরী ও রাওয়ানা মার্জিয়া।