সিডিএ স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চান্দগাঁওতে অবস্থিত সিডিএ স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, অভিভাবকেরা সচেতন হলেই সন্তানদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। মোহম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন কাশেম কামাল, মো. আবদুল মনসুর প্রমুখ। বিজ্ঞপ্তি।