সিন্দুকের সোনার বার জমা হলো ব্যাংকের ভল্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সিন্দুক থেকে উদ্ধার করা সোনার বার এবং টাকা বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা দেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম নুরুল আলম মোহাম্মদ নিপু এ আদেশ দেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, সোনার বার ও টাকাগুলো কোতোয়ালি থানা-পুলিশের কাছে জমা ছিল। মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী সোনার বার ও টাকা বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের ভল্টে জমা রাখতে আদালতে আবেদন করেন। আদালত এগুলো ব্যাংকের ভল্টে রাখতে নির্দেশ দেন।
গত ২৫ জানুয়ারি রাতে চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের বাহার মার্কেটের ষষ্ঠ তলার দুটি কক্ষে অভিযান চালিয়ে তিনটি সিন্দুক জব্দ করা হয়। পরে সেগুলো নগরের কোতোয়ালি থানায় নিয়ে খোলা হয়। একটি সিন্দুকে ২৫০টি সোনার বার এবং আরেকটিতে ৬০ লাখ টাকা পাওয়া যায়।