প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফরিদপুর জেলা শাখার সম্মেলনে রফিকুজ্জামান লায়েক সভাপতি ও অরুণ কুমার শীল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় দিনে নতুন কমিটি নির্বাচন করা হয়। সিপিবির জেলা কমিটি ২৩ সদস্যবিশিষ্ট হলেও গত শুক্রবার সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২০ জনকে নির্বাচিত করা হয়েছে। বাকি তিন সদস্যকে পরে কো-অপ্ট করার কথা। ফরিদপুর উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা সিপিবির সদস্য আবদুল মোতালেব। আবদুল মোতালেব বলেন, অধিবেশনে জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হলেও সম্পাদকমণ্ডলী এখনো নির্বাচন করা হয়নি। পরে কমিটির পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে।