সিরাজগঞ্জে অস্ত্র, গুলিসহ জেলা ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহম্মেদকে (৩৪) অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় ছাত্রদল নেতা জুনায়েদের কাছ থেকে একটি রিভলবার ও তিনটি গুলি জব্দ করা হয়। সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। জুনায়েদ সিরাজগঞ্জ পৌর এলাকার ভাঙ্গাবাড়ী মহল্লার বাসিন্দা।
এসআই খোকন চন্দ্র বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুনায়েদকে গ্রেপ্তার করা হয়। গতকাল রাতেই তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে।