সিরাজগঞ্জে করোনায় আরও একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সিরাজগঞ্জ প্রধান ডাকঘরের স্ট্যাম্প ভেন্ডার হামিদুর রহমান (৪৮) মারা গেছেন। তিনি জেলার রায়গঞ্জ উপজেলার এরানদহ কৃষ্ণদিয়া গ্রামের মৃত আহেজ উদ্দিন শেখের ছেলে। আজ সোমবার সকালে শহরের ভাঙ্গাবাড়ি মহল্লায় ভাড়া বাসায় তিনি মারা যান।
সিরাজগঞ্জের সিভিল সার্জন জাহিদুল ইসলাম জানান, ২৪ জুন হামিদুর রহমানের নমুনা পরীক্ষায় করোনা ‘পজিটিভ’ শনাক্ত হয়। তিনি শহরের ভাঙ্গাবাড়ি মহল্লায় ভাড়াবাসায় থাকতেন। এরপর থেকে তিনি ওই বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন। আজ সকালে তিনি মারা যান। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে জেলায় চারজনের মৃত্যু হলো বলে জানান তিনি।