সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের সংঘর্ষে নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন
প্রথম আলো

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন বগুড়ার শেরপুর উপজেলার ধীরেন চন্দ্রের ছেলে বিমল (৪৫), শাহজাহানপুরের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান (৭০) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তামাই গ্রামের আবদুল হান্নান (৬০)।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন
প্রথম আলো

পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী যুগান্তর পরিবহনের বাস সকাল আটটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দের কোনাবাড়ী এলাকায় পৌঁছায়। ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত হন অন্তত ২০ জন। গুরুতর আহত ব্যক্তিদের মধ্যে ১১ জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। বাকি দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন